যুক্তরাষ্ট্রে বাড়ি নির্মাণের হার বৃদ্ধি পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে বাড়ি নির্মাণের হার বৃদ্ধি
যুক্তরাষ্ট্রে বাড়ি নির্মাণের হার বৃদ্ধি

মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি নির্মাণের হার বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ জুলাইয়ে দেশটিতে আট লাখ ৯৬ হাজার নতুন বাড়ি নির্মিত হয়েছে, যা আগের মাসের চেয়ে ৫ দশমিক ৯ শতাংশ বেশি।
ইতিপূর্বে গত মার্চ মাসে ১০ লাখের বেশি নতুন বাড়ি তৈরি হয়েছিল। মার্কিন বাণিজ্য বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।
তবে বাড়ি কেনার জন্য দেওয়া বন্ধকি ঋণের সুদের হারও বাড়ছে। গত জুলাইতে এই হার বেড়ে ৪ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে। এটি অবশ্য বাড়ি নির্মাতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের শিল্প খাত আবার উৎপাদশীলতায় ধারায় ফিরে এসেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটিতে উৎপাদনশীলতা আগের বছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক ৯ শতাংশ বেড়েছে।
১৯৪৭ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের শিল্প খাত বার্ষিক গড় উৎপাদনশীলতা ২ শতাংশ হারে অর্জন করে আসছিল। কিন্তু ২০০৯ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার সময়ে সেই দেশে উৎপাদনশীলতা কমতে শুরু করে, যা এখন আবার বাড়ছে।
তবে শ্রমব্যয়ও বৃদ্ধি পেয়েছে। আগের তিন মাসে যেখানে শ্রমব্যয় ৪ দশমিক ২ শতাংশ কমেছিল সেখানে দ্বিতীয় প্রান্তিকে তা ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
উৎপাদনশীলতা কমলে মার্কিন কোম্পানিগুলো অবশ্য বাধ্য হয়ে শ্রমিকের সংখ্যা বাড়িয়ে ঘাটতি পুষিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বিবিসি