যুক্তরাষ্ট্রে বেকারত্ব চার বছরের মধ্যে সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্ব কমে গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সাম্প্রতিককালের ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে দেশটির অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর প্রবণতা শুরু হওয়ায় বেকারত্বও কমতে শুরু করেছে।যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) প্রকাশিত উপাত্তে দেখা যায়, গত নভেম্বর মাসে দেশটিতে এক লাখ ৪৬ হাজার লোকের নতুন কর্মসংস্থান হয়েছে, যা অধিকাংশ বিশ্লেষকের ধারণার চেয়ে অনেক বেশি। এর ফলে দেশটিতে বেকারত্বের হার কমে ৭ দশমিক ৭ শতাংশে নেমে গেছে। মূলত গত জুলাই থেকে বিশ্বের বৃহত্তম এই অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর প্রবণতা শুরু হয়।বিএলএসের ভারপ্রাপ্ত কমিশনার জন গ্যালভিন বলেন, ‘আমাদের পর্যালোচনায় দেখা গেছে যে, ঘূর্ণিঝড় স্যান্ডির কারণে জাতীয় পর্যায়ে কর্মসংস্থান ও নভেম্বর পূর্বাভাসের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়েনি।এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বৈঠক হবে আগামী সপ্তাহে। এ বৈঠকে দেশের অর্থনীতিকে চাঙা করতে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ঋণ ক্রয়ের নীতি চালিয়ে যাবে কি না সেই সিদ্ধান্ত নেবে। সূত্র: বিবিসি।