যুক্তরাষ্ট্রে সহযোগী কোম্পানি খুলবে এসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে সহযোগী প্রতিষ্ঠান চালু করবে এসিআই। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে গত রোববার শেয়ারধারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। তাতে বলা হয়েছে, এসিআইয়ের সহযোগী প্রতিষ্ঠান এসিআই হেলথ কেয়ারের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিপণন ও বিতরণ কার্যক্রমকে সহজতর করতে কাজ করবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি। সে দেশের (যুক্তরাষ্ট্রের) ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের শর্ত মেনে কাজ করবে নতুন প্রতিষ্ঠানটি।