যুক্তরাষ্ট্রে সাবেক রিপাবলিকান নেতার যাবজ্জীবন কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করপোরেট অর্থ সরাসরি রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রে সাবেক রিপাবলিকান নেতা টম ডিল যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এই রিপাবলিকান নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০২ সালের একটি স্থানীয় নির্বাচনে টেক্সাসের একজন প্রার্থীকে অবৈধভাবে করপোরেট অর্থ সরবরাহ করেছিলেন। যুক্তরাষ্ট্রের আইনে রাজনৈতিক কর্মকাণ্ডে করপোরেট অর্থের ব্যবহার আইনত দণ্ডনীয়। এ ধরনের অপরাধ মানি লন্ডারিং হিসেবে বিবেচনা করা হয়।এদিকে টম ডিলের আইনজীবী দণ্ড সম্পর্কে বলেন, ডিল কোনো অপরাধ করেননি। টম ডিল সাংবাদিকদের বলেন, ‘বিচারের নামে প্রহসন হয়েছে। এটা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। আমি নিরপরাধী।’খুব শিগগিরই টম ডিল এ দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন বলে জানা গেছে। বিবিসি অনলাইন।