যুক্তরাষ্ট্রে ১১ মাসে দেউলিয়া ১৪১ ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে গত ১১ মাসে মোট ১৪১টি ব্যাংক দেউলিয়া হয়েছে। গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে দেউলিয়া ব্যাংকের সংখ্যা ছিল ১৪০।গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মোট চারটি ব্যাংককে দেউলিয়া ঘোষণা করে। ব্যাংক চারটি হল-ওয়েস্টার্ন কমার্শিয়াল ব্যাংক, পিয়ার্স কমার্শিয়াল ব্যাংক, ফার্স্ট ভিয়েতনামিস আমেরিকান ব্যাংক এবং কে ব্যাংক। ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আট হাজারেরও বেশি ব্যাংকের বিমা করা রয়েছে। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাওয়ায় মোট ক্ষতির পরিমাণ হবে ২ হাজার ৫৪০ কোটি ডলার। এ বছরের সেপ্টেম্বরে সাতটি, অক্টোবরে ১২টি ও আগস্টে ১০টি ব্যাংককে দেউলিয়া ঘোষণা করে ফেডারেল রিজার্ভ। ২০১০ সালে সবচেয়ে বেশি ব্যাংক দেউলিয়া ঘোষিত হয়। এর সংখ্যা ২৩। টাইমস নিউজ নেটওয়ার্ক।