যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ফেডারেল রিজার্ভের ৬০ হাজার কোটি ডলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙা করতে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দেশটির অর্থনীতিতে প্রায় ৬০ হাজার কোটি ডলার সরবরাহ করতে যাচ্ছে। আগামী বছরের জুন নাগাদ দেশটির অর্থনীতিতে এ অর্থ সরবরাহ করবে ফেডারেল রিজার্ভ। প্রতি মাসে এ অর্থ সরবরাহের পরিমাণ হবে সাত হাজার কোটি ডলার।এদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বরে প্রায় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে উচ্চ বেকারত্ব কমানোর জন্য প্রবৃদ্ধির এ হার যথেষ্ট নয় বলে জানিয়েছেন দেশটির অর্থনৈতিক বিশ্লেষকেরা।অন্যদিকে অনেকে মনে করছে, ফেডারেল রিজার্ভের এ অর্থ সরবরাহ যুক্তরাষ্ট্রের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সর্বশেষ সুযোগ। এর ফলে শেয়ারবাজারের লেনদেনও ধীরে ধীরে বেড়ে যাবে।