যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত ঘুরে দাঁড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার উৎপাদন খাতের কার্যক্রম ফেব্রুয়ারি মাসে কিছুটা বেড়েছে। বিভিন্ন ধরনের গাড়ি ও যানবাহনের উৎপাদন ও বিক্রি বাড়ার সুবাদে এই মাসে দেশটির উৎপাদন খাত ঘুরে দাঁড়িয়েছে।আলোচ্য মাসে যুক্তরাষ্ট্রের শিল্পকারখানায় আগের মাস জানুয়ারির চেয়ে উৎপাদন বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। জানুয়ারিতে উৎপাদন শূন্য দশমিক ৩ শতাংশ কমেছিল। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।এদিকে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম বাড়ার প্রভাবে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি প্রায় চার বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। শ্রম বিভাগের উপাত্ত অনুযায়ী ফেব্রুয়ারিতে দেশটিতে ভোক্তা মূল্যসূচক এই মাসে আগের মাসের চেয়ে শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। ২০০৯ সালের পর এটিই হচ্ছে যুক্তরাষ্ট্রে এক মাসে সর্বোচ্চ মূল্যসূচক বাড়ার রেকর্ড। ফেডারেল রিজার্ভের তথ্য-উপাত্তে দেখা যায়, জানুয়ারি মাসে আমেরিকায় যেখানে গাড়ি ও যানবাহনের উৎপাদন ৪ দশমিক ৯ শতাংশ কমেছিল, সেখানে ফেব্রুয়ারিতে তা শুধু ঘুরেই দাঁড়ায়নি, বরং ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।আলোচ্য মাসে দেশটির শিল্পকারখানায় নতুন করে ১৪ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এ নিয়ে গত তিন মাসে কর্মসংস্থান হলো ৩৯ হাজার লোকের।