যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির হার কমে হয়েছে ২.৪ শতাংশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আগের প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় কমে গেছে। এপ্রিল-জুন সময়কালে যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২ দশমিক ৪০ শতাংশ, যা জানুয়ারি-মার্চ সময়কালে ছিল ৩ দশমিক ৭০ শতাংশ।এবার নিয়ে টানা দ্বিতীয় প্রান্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপির প্রবৃদ্ধির হার হ্রাস পেল। ২০০৯ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল পাঁচ শতাংশ।অবশ্য দ্বিতীয় প্রান্তিকের প্রবৃদ্ধির হার প্রাথমিক প্রাক্কলন। পরে তা সংশোধিত হয়ে পরিবর্তন হতে পারে।এর আগে প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির প্রথম প্রাক্কলিত হারও সংশোধন করা হয়েছে। প্রথমে এই হার ছিল ২ দশমিক ৭ শতাংশ। পরে তা সংশোধন করে ৩ দশমিক ৭ শতাংশে উন্নীত করা হয়। সূত্র: বিবিসি