যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি গত ডিসেম্বর মাসে ২১ শতাংশ বা এক হাজার কোটি ডলার কমে তিন হাজার ৮৫০ কোটি ডলারে নেমে এসেছে।বিশ্বের বৃহত্তম এই অর্থনীতিতে ২০১০ সালের জানুয়ারির পর এটাই হচ্ছে গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন বাণিজ্য ঘাটতি। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল চার হাজার ৮৬০ কোটি ডলার। গত ডিসেম্বরে আমেরিকার মোট রপ্তানি ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১৮ হাজার ৬৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা এর আগের মাস অর্থাৎ নভেম্বরের চেয়ে ৩৯০ কোটি ডলার বেশি। এ ক্ষেত্রে শিল্পজ পণ্যের রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ। একই সময়ে দেশটির আমদানি আগের মাসের চেয়ে ৬২০ কোটি ডলার কমে ২২ হাজার ৪৯০ কোটি ডলারে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এ তথ্য প্রকাশ করেছে। দেশটি থেকে বহির্বিশ্বে পেট্রোলিয়াম বা তেল রপ্তানি ৮ দশমিক ৭ শতাংশ বাড়ায় এবং এর বিপরীতে আমদানি কমায় বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে। এর মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি ২১ শতাংশ কমেছে। ১৯৯৭ সালের পর ২০১২ সালের ডিসেম্বরেই আমদানি সবচেয়ে বেশি কমেছে।এদিক যুক্তরাষ্ট্রের অর্থনীতি গত বছরের চতুর্থ বা সর্বশেষ প্রান্তিকে প্রাথমিক প্রাক্কলনের চেয়ে বেশি শক্তিশালী হয়েছে। সূত্র: বিবিসি, বাসস/এএফপি।