যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে গত জানুয়ারি মাসে বাণিজ্য ঘাটতি প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম ও চাহিদা বাড়ার কারণে আমদানি বাড়ার রেকর্ড হওয়ায় তাতে বাণিজ্য ঘাটতি বেড়েছে।মার্কিন বাণিজ্য বিভাগ গত শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি মাসে আমেরিকায় বাণিজ্য ঘাটতি চার শতাংশেরও বেশি বেড়ে পাঁচ হাজার ২৬০ কোটি টাকায় উন্নীত হয়েছে। এটি হচ্ছে ২০০৮ সালের অক্টোবরের পর দেশটিতে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির রেকর্ড। খবর রয়টার্সের। এ ছাড়া নতুন হিসাবে আমেরিকার গত ২০১১ সালের ডিসেম্বর মাসের বাণিজ্য ঘাটতির পরিমাণও বেড়েছে। ওই মাসে দেশটির বাণিজ্য ঘাটতি বেড়ে পাঁচ হাজার চার কোটি ডলারে উঠেছে, যা এর আগের মাস নভেম্বরে ছিল চার হাজার ৮৮০ কোটি ডলার।আলোচ্য জানুয়ারি মাসে আমেরিকার আমদানি ব্যয় ২ দশমিক ১ শতাংশ বেড়ে ২৩ হাজার ৩৪০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ তিন হাজার ৪৪০ কোটি ডলারের আমদানি হয়েছে চীন থেকে। যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের জুলাই মাসের পর এ বছরের জানুয়ারিতেই সর্বোচ্চ পরিমাণ পণ্য আমদানি হয়েছে।ভোক্তা চাহিদা বাড়ানোর সুবাদেই মূলত আমেরিকায় আমদানি বেড়েছে। বিশেষ করে সেবা, পরিবহন, মূলধনি পণ্য, খাদ্য ও কোমলপানীয় ইত্যাদির আমদানি বাড়ার রেকর্ড হয়। বদৌলতে সার্বিক আমদানি বেড়ে যায়।চলতি ২০১২ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র প্রতি ব্যারেল জ্বালানি তেল আমদানিতে গড়ে ১০৩ দশমিক ৮১ ডলার ব্যয় করে, যা ছিল ২০১১ সালের একই মাসের ৮৪ দশমিক ৩৪ ডলারের তুলনায় ঢের বেশি।তবে আমেরিকার রপ্তানিও বেড়েছে। আলোচ্য মাসে দেশটির রপ্তানি ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১৮ হাজার ৮০ কোটি ডলারে উন্নীত হয়। এর মধ্যে বিশ্ববাজারে প্রবল প্রতিযোগিতার মধেও সেবা, পরিবহন ও মূলধনি পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির রেকর্ড হয়।এদিকে জানুয়ারিতে চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি সাড়ে ১২ শতাংশ বেড়ে দুই হাজার ৬০০ কোটি ডলারে উঠেছে। গত বছর মোট বার্ষিক ঘাটতি হয় ২৯ হাজার ৫০০ কোটি ডলার।