প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আই-এমএফ) প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ-নৈতিক ব্যর্থতা বিশ্বকে মন্দার মুখে ঠেলে দেবে।
এক টিভি সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে বিশ্বব্যাপী ভয়াবহ সমস্যা সৃষ্টি হবে।’ তাঁর মতে, যুক্তরাষ্ট্র কঠোরভাবে ব্যয় নিয়ন্ত্রণ করলে তা বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ঠেলে দেবে।
যুক্তরাষ্ট্র যদি ঋণ গ্রহণের ঊর্ধ্বসীমা নির্ধারণ করতে না পারে, তাহলে দেশটির অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার থেকে তহবিল সংকটের মুখে পড়তে শুরু করবে।
দেশটির সরকারি ও বিরোধীদল ঋণ গ্রহণের সীমা বাড়ানোর বিষয়ে একমত হতে পারেনি। সূত্র: বিবিসি ও এএফপি।