যুক্তরাষ্ট্রের মুঠোফোন কোম্পানির বাংলাদেশে বিনিয়োগে অনাগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স ফি নবায়নের মাধ্যমে যে তরঙ্গ ফি নির্ধারণ করছে সেটি তার অন্যতম দৃষ্টান্ত।গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি স্থানীয় হোটেলে অ্যামচেমের মাসিক মধ্যাহ্ন ভোজসভায় তিনি এক কথা বলেন। অ্যামচেম আয়োজিত এই ভোজসভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।গওহর রিজভী তাঁর বক্তৃতায় বলেন, উল্লেখযোগ্য পরিমাণে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আমাদের অনেক কিছু করার আছে। বিশেষ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ব্যবসা পরিচালনার নীতিমালার সংস্কার গুরুত্বপূর্ণ। তাঁর মতে, বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, বর্তমান সরকারের আমলে পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। কাজেই এটি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরির অন্যতম উপাদান হিসেবে বিবেচিত হতে পারে।উপদেষ্টা জানান, আওয়ামী লীগ শাসনামলে বিদেশি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ে। ১৯৯৬ সাল থেকে ২০০১ সালে ২৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্যসংখ্যক মেধাবী বাংলাদেশি কাজ করছেন। মার্কিন সমাজে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি চাই তাঁরা মার্কিন নাগরিকত্ব লাভের পর দেশের সঙ্গে তাঁদের সংযোগ থাকুক। এর ফলে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।’ গওহর রিজভী বলেন, বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় তাদের সহযোগিতা হচ্ছে আমাদের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্কের নিরিখে যুক্তরাষ্ট্র আমাদের জন্য শুধু প্রধান দেশই নয়, আমাদের উন্নয়নেরও অন্যতম প্রধান অংশীদার। আফতাবুল ইসলাম বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ রয়েছে, তা মূলত জ্বালানি খাতে। ভারী শিল্পসহ অন্য খাতে তেমন উল্লেখযোগ্য মার্কিন বিনিয়োগ নেই। তাঁর মতে, দুই দেশের মধ্যে চমৎকার অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। কাজেই বিনিয়োগের পরিবেশের ব্যাপারে বিনিয়োগকারীদের উদ্বেগ দূর করার ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত।