যুব অর্থনীতিবিদ সমিতির নতুন কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ যুব অর্থনীতিবিদ সমিতির ২০১২-১৪ মেয়াদের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বদরুল মুনির সভাপতি ও এ কে এম কামরুল আহছান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সমিতির বিদায়ী সভাপতি এ জেড এম সালেহ্র সভাপতিত্বে সম্প্রতি সমিতির সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। নির্বাচিত অন্যরা: সহসভাপতি: মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, এ এন এম ফজলুল করিম মুন্সী, রেজাউল করিম ও সিদ্দিকুর রহমান; যুগ্ম সম্পাদক: শাহীন আলম ভূঁইয়া ও মিজানুর রহমান; সহ-সম্পাদক: খলিলুর রহমান ও আবু মনসুর মো. সাইদুজ্জামান; কোষাধ্যক্ষ: জামাল আবু নাছের; প্রচার সম্পাদক: আওলাদ হোসেন হিরন; সাংগঠনিক সম্পাদক: মো. মুজিবুর রহমান; দপ্তর সম্পাদক: নজরুল ইসলাম; গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সফিকুল ইসলাম; মহিলাবিষয়ক সম্পাদক: মেহেরুননেছা; এবং সদস্য: মোবারক হোসেন, মাসুদ কাজী, জাহিদুর রহমান শেখ, আশিকুর রহমান ও নূর নাহার সোমা।