প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরবঙ্গের সাত জেলায় বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় গতকাল সোমবার পঞ্চগড় জেলা শহরের শিংপাড়ার যুব প্রশিক্ষণ কেন্দ্রে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ উপজেলার দুই শতাধিক যুব মহিলা অংশ নেন। কর্মশালাটির উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মনতাজেরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠানে রংপুর বিভাগের শ্রেষ্ঠ আত্মকর্মসংস্থানকর্মী মরজিস ইসলামকে ক্রেস্ট দেওয়া হয়।
পঞ্চগড় প্রতিনিধি