যোগ দিন 'স্পিরিট অব রমজান' ক্যাম্পেইনে
পবিত্র রমজানে ইউনিলিভার বাংলাদেশের তিনটি ব্র্যান্ড নর, লাইফবয় ও পেপসোডেন্ট যৌথভাবে ‘স্পিরিট অব রমজান’ ক্যাম্পেইন শুরু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় পবিত্র রমজান মাসের শেষ সপ্তাহে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হবে ইফতার সমাবেশ।
ইউনিলিভারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজা মানুষকে যাবতীয় অকল্যাণকর কাজ থেকে বিরত হয়ে সংযম সাধনার পথ ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণের শিক্ষা দেয়। কিন্তু নানা কারণে রমজানের মূল চেতনা থেকে অনেকটাই সরে আসি আমরা। আমাদের করণীয় কাজ করা হয় না। এ মাসে কোথাও হয়তো অপচয় হয় অজস্র খাবার, আবার কোথাও অভুক্ত থেকে যায় মানুষ। কোনো পরিবারে হয়তো কেনাকাটার শেষ নেই, আবার কোনো পরিবারে সামর্থ্য নেই নতুন কাপড় কেনার।
মানুষ নানাভাবে নানা জায়গায় রমজান পালন করলেও রমজানের মূল চেতনা একই। রমজানের এই চেতনা ছড়িয়ে দিতে আপনিও পাশে আসতে পারেন। যোগ দিতে পারেন ‘স্পিরিট অব রমজান’ ইফতার আয়োজনে। এ জন্য লগইন করুন www.bdspiritoframadan.com -এ। আরও জানতে দেখুন নর-এর সৌজন্যে এই ভিডিওটি: https://youtu.be/ohhOutFufLg