যোগ-বিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোসেফ স্টিগলিজ
জোসেফ স্টিগলিজ

একটি দেশের অর্থনীতি বোঝার জন্য জিডিপি খুব ভালো উপায় নয়, এমনকি ভালো আছি কি না সেটি বিচারেরও ভালো উপায় নয় জিডিপি।
-জোসেফ স্টিগলিজ, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ

নতুন অর্থবছরের জন্য বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৫%। এই উচ্চ লক্ষ্যমাত্রা ধরার পেছনে অর্থমন্ত্রীর ভিত্তি হচ্ছে চলতি অর্থবছরের প্রবৃদ্ধি। বিবিএসের হিসাবে এবারের প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধি ৭.০৫%।
দীর্ঘ সময় ধরেই বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশের ফাঁদে বন্দী। অথচ অর্থনীতিবিদেরা বলছিলেন, অর্থনীতির উত্তরণ ঘটাতে ৬ শতাংশ প্রবৃদ্ধি ভালো হলেও পর্যাপ্ত না। প্রয়োজন ৭ থেকে ৮ শতাংশ। প্রশ্ন ছিল বাংলাদেশ কি তা পারবে?
লক্ষ্যমাত্রা অর্জন
২০১৪–১৫    ৭.৩% ৬.৫৫%
২০১৫–১৬     ৭.০% ৭.০৫%

প্রাথমিক প্রাক্কলনে প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়েছে ঠিকই কিন্তু বিতর্ক একটা রয়েই গেছে। সিপিডির মতো গবেষণা সংস্থা জিডিপির ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে। সন্দেহ প্রকাশ করেছে বিশ্বব্যাংকও।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন: ২০১৫–১৬
বিবিএস ৭.০৫%
বিশ্বব্যাংক ৬.৩০%
এডিবি ৬.৪০%
আইএমএফ ৬.৬০%
ইউএনএসক্যাপ ৬.৮০%

বিতর্ক হলেও এক দশকের বেশি সময় ধরে গড় প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশের বেশি ধরে রাখা নিঃসন্দেহে বড় অর্জন। আর এ কারণেই ২০১৫ সালে বাংলাদেশ বিশ্বব্যাংকের তালিকায় সর্বপ্রথম স্বল্প আয়ের দেশের তালিকা থেকে বের হয়ে স্বল্প মধ্যম আয়ের দেশের তালিকায় উঠে এসেছে। এবার দেখা যাক চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে কোথায় বাংলাদেশের অবস্থান।
দেশ ২০১৪ ২০১৫
ইথিওপিয়া ১০.৩% ১০.২%
পাপুয়া নিউ গিনি ৮.৫% ৯.০%
উজবেকিস্তান ৮.১% ৮.০%
আয়ারল্যান্ড ৫.২% ৭.৮%
কঙ্গো ৯.২% ৭.৭%
ভূটান ৬.৪% ৭.৭%
ভারত ৭.২% ৭.৩%
বাংলাদেশ ৬.৫৫% ৭.০৩%

প্রবৃদ্ধি বাড়লেও সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না। সরকারের আকাঙ্ক্ষা ২০২১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। তবে কাজটি সহজ নয়। কারণ বাংলাদেশ এখন স্বল্প মধ্য আয়ের দেশ। এই স্বল্প মধ্যম আয়ের দেশের ফাঁদ থেকে বের হতে পারেনি অনেক দেশ।
বছর
শ্রীলঙ্কা ৪৩
কঙ্গো ৪৮
ফিলিপাইন ৪৯
ফিলিপাইন ৪৯
গুয়াতেমালা ৭৫
বলিভিয়া ৬০
বাংলাদেশের কত বছর লাগবে?