যৌথ বিনিয়োগে আগ্রহ জাপানি কোম্পানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার উপযোগী বিদ্যুৎসাশ্রয়ী রেফ্রিজারেটর উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ফুকুশিমা ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন। তারা জানিয়েছে, এ রেফ্রিজারেটর ৫০ ভাগ বিদ্যুৎ সাশ্রয় করে। এটি দেশের সুপারমার্কেট, রেস্তোরাঁ, মৎস্য ও কৃষিজাত পণ্য সংরক্ষণে ব্যবহার করা যাবে। কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট ফুকুশিমার নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে তাঁর ঢাকার ইস্কাটনের বাসভবনে দেখা করে তাদের আগ্রহের কথা জানায়। ফুকুশিমা ইন্ডাস্ট্রিয়াল করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশে শিল্প-কারখানা স্থাপনের জন্যও জমি বরাদ্দ চান।
বিজ্ঞপ্তি