যৌথ চিকিৎসা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর একটি হোটেলে সম্প্রতি যৌথভাবে চিকিৎসা সম্মেলনের আয়োজন করে মালয়েশিয়া ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট ও নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব অধ্যাপক ডা. মো. ইকবাল আরসালান। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলারের পরিচালক অধ্যাপক ডা. আবু আজম, মালয়েশিয়া ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ডা. মো. আজহারি ইয়াকুব এবং নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ্। উপস্থিত ছিলেন মালয়েশিয়ান হাইকমিশন বাংলাদেশের বিশেষ প্রতিনিধি নুরফিজা ওহি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০০ জন চিকিৎসক, কার্ডিওলজিস্ট ও সার্জন এই সম্মেলনে অংশ নেন। বিজ্ঞপ্তি।