যৌথভাবে তরুণ এসএমই উদ্যোক্তা তৈরির প্রস্তাব
বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে তরুণ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তা তৈরির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সফররত ভারতের এসএমই খাতের একটি প্রতিনিধিদল।দলটির নেতারা বলছেন, দুই দেশেই এসএমই খাতে বেশ কিছু গুণগতমানের শিল্পপণ্য উৎপাদিত হয়ে থাকে। এসব পণ্যের ব্যবহার বাড়িয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করা সম্ভব।প্রতিনিধিদলটি গত রোববার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠক করে এমন প্রস্তাব দিয়েছে। মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।ভারতের প্রতিনিধিদলে আছেন স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক এস মোহনত্, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান এইচ পি কুমার, ইন্টিগ্রেটেড অ্যাসোসিয়েশন অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেজ অব ইন্ডিয়ার চেয়ারম্যান রাজীব চাওলা, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব আর মাসাকি প্রমুখ। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়।