রংপুর ও কুমিল্লায় অস্থায়ীভাবে সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে বিএসটিআইয়ের ৩০তম কাউন্সিল সভায় গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। রংপুর ও কুমিল্লায় প্রাথমিকভাবে ব্যক্তিমালিকানাধীন ভাড়া বাড়িতে এ কার্যক্রম চালু হবে। পরবর্তী সময় জেলা পর্যায়ে বিএসটিআইয়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন অফিস-কাম-ল্যাবরেটরি স্থাপন শেষ হলে নিজস্ব ভবনে জেলা দুটিতে কার্যক্রম শুরু হবে। সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়সহ বিএসটিআই কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় দেশব্যাপী বিএসটিআইয়ের মাধ্যমে পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য ও ভোগ্যপণ্যের গুণগত মান রক্ষায় দেশব্যাপী বিএসটিআইয়ের অভিযান জোরদারের সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তি