রংপুর চিনিকলে আট কোটি টাকার চিনি অবিক্রীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলে বর্তমানে এক হাজার ৪৭৩ মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে, যার মূল্য আট কোটি ১০ লাখ টাকা।ডিলাররা চিনি উত্তোলন না করায় এই অবস্থার সৃষ্টি হয় বলে জানান চিনিকলটির কর্মকর্তারা। অন্যদিকে ডিলাররা জানান, বেসরকারি চিনিকলগুলো তুলনামূলক কম দামে চিনি বিক্রি করায় তাঁরা সরকারি চিনিকল থেকে চিনি তুলছেন না। সরকারি চিনিকলে প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকায় নির্ধারণ করা আছে, যা বেসরকারি চিনিকলে ৫৩ টাকা। মহিমাগঞ্জ এলাকার ডিলার প্রতীক বিশ্বাস জানান, সময়মতো চিনি উত্তোলন না করলে নির্ধারিত হারে জরিমানা দিতে হয়। কিন্তু চিনি উত্তোলন করলে এর চেয়ে বেশি লোকসান গুনতে হয়।এ প্রসঙ্গে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন চিনির দাম প্রতি কেজি ৫৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। এর চেয়ে কম দামে চিনি বিক্রি করা সম্ভব নয়।