রংপুর চেম্বারে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর চেম্বার ব্যবসায়ীদের দ্রুত উন্নত সেবা ও তথ্য প্রদান এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম চালু করেছে। ফলে এখন থেকে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হবে সংগঠনটির কার্যক্রম। চেম্বারের সভাপতি আবুল কাশেম গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এ সফটওয়্যারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আহমেদ, সহসভাপতি মোজাম্মেল হক প্রমুখ।