প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক গত সোমবার অনুষ্ঠিত হয়েছে।চেম্বারের নিজস্ব মিলনায়তনে মো. মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী।রংপুর চেম্বারের নতুন পর্ষদের নেতারা হলেন মোস্তফা সোহরাব চৌধুরী সভাপতি, মোজতোবা হোসেন জ্যেষ্ঠ সহসভাপতি, গোলাম জাকারিয়া সহসভাপতি। পরিচালকেরা হলেন রবীন্দ্র প্রসাদ, শাহ্ মোহাম্মদ সেলিম, মোস্তফা আহমেদ, মনজুর আহমেদ, রিয়াজ শাহীদ, দেবব্রত সরকার, এমদাদ হোসেন, আকবর আলী, রবিউল ইসলাম, মগরব আলী, মোজাম্মেল হক, ফজলুল হক, রবি সোমানী ও মামুনুর রশিদ। প্রতিনিধি পরিচালক হিসেবে রয়েছেন মসিউর রহমান।