রংপুরকে শিল্পনগর হিসেবে গড়ে তোলার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরকে শিল্পনগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের কাছে (এফবিসিসিআই) দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরীসহ পরিচালকদের এ সংবর্ধনা দেয় রংপুর চেম্বার।রংপুর চেম্বারের সভাপতি মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন।এ ছাড়া গতকাল সন্ধ্যায় শহরের একটি হোটেলে স্থানীয় চেম্বার ‘রংপুর বিভাগের উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। এতে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন ও জেলা প্রশাসক বি এম এনামুল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। বক্তব্য দেন রংপুর বিভাগের আটটি জেলার চেম্বারের সভাপতিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রংপুর চেম্বারের সহসভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী।