রংপুরে আইডিএলসির শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে নগরীর সেন্ট্রাল রোডের পায়রা চত্বরে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। রংপুর বিভাগের কমিশনার মো. কাজী হাসান আহমেদ গত ৩১ মে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, পুলিশ সুপার মো. আবদুর রাজ্জাক, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।