রংপুরে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক গতকাল শনিবার রংপুরে দিনব্যাপী এক কৃষিভিত্তিক শিল্প, এসএমই অর্থায়ন ও উদ্যোক্তা মেলার আয়োজন করেছে। এতে দিনভর স্থানীয় লোকজনের ঢল নামে।ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয় ও রংপুর শাখা যৌথ উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে এ মেলার আয়োজন করে। ব্যাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে মেলাটির উদ্বোধন করেন। মেলায় রংপুর বিভাগে ব্যবসারত সরকারি-বেসরকারি ৩৩টি ব্যাংক, ২৯টি উদ্যোক্তা প্রতিষ্ঠান ও আটটি ব্যবসায়ী সংগঠন স্টল অংশ নেয়। এসব স্টলে ব্যাংকগুলোর দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধাসহ ক্ষুদ্রঋণ ও মহিলা ঋণ বিষয়ে জনসাধরণকে অবহিত করা হয়।এ ছাড়া মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টলে উদ্যোক্তাদের উৎ পাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থাও রাখা হয়। সকাল ১০টার দিকে উদ্বোধনের পরপরই মেলা প্রাঙ্গণে রংপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।এদিকে পাবলিক লাইব্রেরি মাঠের পাশে টাউন হলে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান, উদ্যোক্তা বাড়ানো ও ব্যাংকসুবিধার বিষয়ে বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মা, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাহনেওয়াজ বাবলু প্রমুখ আলোচনা করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার মহাব্যবস্থাপক নূর নাহার।