রংপুরে ওয়ালটনের নতুন শোরুম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে সম্প্রতি ওয়ালটনের বিশেষ শোরুম ওয়ালটন প্লাজা উদ্বোধন করা হয়েছে।শোরুমটির উদ্বোধন করেন ওয়ালটনের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। উদ্বোধনী অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন, শঠীবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেজবাহুর রহমান মঞ্জু, ওয়ালটনের জনসংযোগ ও মিডিয়া পরিচালক হুমায়ুন কবীর, জ্যেষ্ঠ উপপরিচালক কামাল হোসেন এবং ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক এমদাদ উল্লাহ উপস্থিত ছিলেন।নতুন এই শোরুমে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিকস, অটোমোবাইল ও ইলেকট্রিক্যাল পণ্যসামগ্রী পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।