প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় শহরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয় স্থাপনের দাবি জানিয়েছে।হিলি স্থলবন্দরের নিজস্ব কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. আবুল কাশেম আজাদ। এতে অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, সহসভাপতি মো. মুশফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল হক ও মহিলা সম্পাদিকা হোসনে আরা ফেন্সি উপস্থিত ছিলেন।মো. আবুল কাশেম আজাদ বলেন, রংপুর বিভাগ প্রতিষ্ঠার পর এক বছর পেরিয়ে গেলেও এখনো এখানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয় স্থাপন করা হয়নি।