রংপুরে কৃষিপণ্য মোড়কজাত বিষয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিপণ্যের উন্নয়ন ও প্যাকেজিং বা মোড়কজাত বিষয়ে গত শনিবার রংপুরে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খবর বাসসের।রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহা. কামরুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ প্রধান অতিথি এবং জেলা প্রশাসক ফরিদ আহামঞ্চদ ও চেম্বারের সভাপতি মো. মোছাদ্দেক হোসেন বিশেষ অতিথি ছিলেন।সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইপিবির উপপরিচালক মো. আখতার আলী সরকার, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী, সহসভাপতি হাবিবুর রহমান, পরিচালক ফজলুল হক, আনোয়ার আহমেদ, মোজামেঞ্চল হক, মোজতোবা হোসেন, রবি সোমানী ও গোলাম জাকারিয়া, সাবেক কনিষ্ঠ সহসভাপতি রামকৃষ্ণ সোমানী, মামুনুর রশিদ, সাবেক নির্বাহী সদস্য শাহ্ মোহামঞ্চদ সেলিম, ভিন্ন জগৎ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম কামাল প্রমুখ।