রংপুরে জনতা ব্যাংকের বিভাগীয় ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গত সোমবার জনতা ব্যাংকের বিভাগীয় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আমিনুর রহমান। আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে ব্যাংকের রংপুর শাখার মহাব্যবস্থাপক মো. মহসীন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের ডিজিএম কাজী খলিলুর রহমান, গাইবান্ধার এজিএম আবদুল মান্নান, কুড়িগ্রামের এজিএম মো. আকতারুজ্জামান, ঠাকুরগাঁওয়ের এজিএম আব্দুস সামাদ ও দিনাজপুরের এজিএম আজিজার রহমান।