রংপুরে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি কার্যক্রম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ে সম্প্রতি ট্রেজারি কার্যক্রম চালু করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের রংপুর কার্যালয়ের মহাব্যবস্থাপক খলিলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বি এম এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবতাদুল ইসলাম ও মহাব্যস্থাপক আ ফ ম রহমত উল্লাহ। এ ছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন রংপুর শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মো. আবুল কাশেম।