রংপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পুলিশ লাইনস মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে মেলাটির আয়োজন করেছে। এতে ৯৫টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান গত রোববার মেলাটির উদ্বোধন করেন। এ উপলক্ষে মেলার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি আবুল কাশেম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, উইমেন চেম্বারের সভাপতি আনোয়ারা ফেরদৌসী প্রমুখ।