রংপুরে মেডিকেল মোড়ে পূবালী ব্যাংকের ৪৪৫তম শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মেডিকেল মোড়ে সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের ৪৪৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংকের রংপুর অঞ্চলপ্রধান ও উপমহাব্যবস্থাপক হরি ভূষণ দেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের মহাব্যবস্থাপক কাজী ছইদুর রহমান এবং পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী। বিজ্ঞপ্তি।