প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বস্ত্র ও হস্তজাত শিল্প মেলা। গতকাল বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের পরিচালক রেজাউল করিম। ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন রংপুর কার্যালয়ের আয়োজনে এই মেলায় ৪২টি স্টল রয়েছে। এসব স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের হস্তজাত ও কুটিরশিল্প রয়েছে। মেলা চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।