রংপুরের পাগলাপীর বাজারে ওয়ালটনের শোরুম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর শহরের পাগলাপীর বাজারে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম মেসার্স পদ্মা ট্রেডার্সের উদ্বোধন করা হয়েছে। এই শোরুমের উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবীর, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (বিপণন) মনিরুল হক মনা, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি। ওই শোরুমে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।