রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী-শিল্পপতি এ রউফ চৌধুরী পুনরায় ব্যাংক এশিয়ার চেয়ার-ম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে নির্বাচিত করা হয়।
রউফ চৌধুরী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। তিনি র্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। তিনি শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর পরিচালক।
রউফ চৌধুরী বাস্কেট বল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। বিজ্ঞপ্তি।