রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে নির্বাচিত করা হয়। রউফ চৌধুরী র্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি দ্য ডেইলি স্টার-এর পরিচালক।আমেরিকার ম্যাসাচুসেটস স্লোয়ান স্কুল অব বিজনেস থেকে ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি অর্জনের পর রউফ চৌধুরী ওষুধ কোম্পানিতে যোগ দিয়ে পেশাজীবন শুরু করেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি ওষুধ কোম্পানির আবাসিক ব্যবস্থাপক হিসেবে কয়েক বছর দায়িত্ব পালন করেন। এরপর তিনি দেশের একটি পেট্রোলিয়াম বা তেল কোম্পানিতে ১৫ বছর উচ্চপদে কর্মরত ছিলেন। এ ছাড়া রউফ চৌধুরী বাস্কেট বল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তিনি ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। বিজ্ঞপ্তি।