রঘুরাম রাজন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার নতুন গভর্নর হচ্ছেন কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা রঘুরাম রাজন। রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর ডি সুব্বারাও আগামী ৪ সেপ্টেম্বর অবসর নেওয়ার পরই দায়িত্ব বুঝে নেবেন রঘুরাম রাজন।
রঘুমার রাজন আরবিআইয়ের ২৩তম গভর্নর হতে যাচ্ছেন। তিনি এমন এক সময় দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন ভারতের বৈদেশিক লেনদেনের ভারসাম্য বড় ধরনের চাপের মুখে আছে। ডলারের বিপরীতে রুপির ক্রমেই দরপতন হচ্ছে। চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।
২০০৭ সালে বিশ্ব আর্থিক-সংকট সম্পর্কে পূর্বাভাস দেওয়ার জন্য নুরিয়েল রুবিনি ও শিলারের পর তাঁর নাম উল্লেখ করা হয়।