রঙের নতুন ব্র্যান্ড রেইনবো পেইন্টস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘ছড়াও জীবনের রং’ স্লোগান নিয়ে দেশের বাজারে এল রঙের নতুন ব্র্যান্ড ‘রেইনবো পেইন্টস’। এটি এনেছে প্রাণ-আরএফএল গ্রুপ। গাজীপুরের কালিগঞ্জের আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্প্রতি পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এ সময় তিনি বলেন, রেইনবো পেইন্টসের বৈচিত্র্যময় পণ্যসম্ভার থাকবে। ক্রেতা ও পরিবেশকদের চাহিদার কথা চিন্তা করে সর্বোচ্চ গুণগত মানের প্রতিশ্রুতি দিয়ে রেইনবো পেইন্টস বাজারে আনা হয়েছে। অনুষ্ঠানে রেইনবো পেইন্টসের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, প্রধান পরামর্শক মোহাম্মদ শাহজাহান, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও রেইনবো পেইন্টসের প্রায় এক হাজার পরিবেশক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি