প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছড়াও জীবনের রং’ স্লোগান নিয়ে বাজারে এল রঙের নতুন ব্র্যান্ড ‘রেইনবো পেইন্টস’। সম্প্রতি গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। তিনি জানান, রেইনবো পেইন্টসের রয়েছে বিভিন্ন ইন্টেরিয়র ও এক্সটেরিয়র পেইন্ট সল্যুশন আর বৈচিত্র্যময় শেডসের নানান কালেকশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেইনবো পেইন্টসের চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান, প্রধান পরামর্শক মোহাম্মদ শাহজাহান, সিনিয়র জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান। বিজ্ঞপ্তি