রজত গুপ্ত আইসিসির চেয়ারম্যান নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ম্যাককিনসি অ্যান্ড কোম্পানির সিনিয়র পার্টনার রজত কুমার গুপ্ত। তিনি এই সংগঠনের বিদায়ী চেয়ারম্যান ভিক্টর কে ফুংয়ের স্থলাভিষিক্ত হলেন।এইচএসবিসি হোল্ডিংসের গ্রুপ চেয়ারম্যান স্টিফেন কে গ্রিন আইসিসির নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হংকংয়ে সম্প্রতি অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাউন্সিল চলাকালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৫টি দেশের ৮০টি সদস্য প্রতিষ্ঠান অংশ নেয়। বিজ্ঞপ্তি।