রজতজয়ন্তী উদ্যাপন করল ব্যাবিলন গ্রুপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাবিলন গ্রুপ গত শুক্রবার এর ২৫ বছর পূর্তি বা রজতজয়ন্তী উদ্যাপন করেছে।ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রজতজয়ন্তী উদ্যাপনের উদ্বোধন অনুষ্ঠানে গ্রুপের পরিচালক এস এম এমদাদুল ইসলাম, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এহসানুল হক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন এবং বিভিন্ন বিদেশি ক্রেতা প্রতিনিধি উপস্থিত ছিলেন। এতে আরও বক্তব্য দেন ইমপ্রেস গ্রুপের পরিচালক রিয়াজ আহমেদ, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।অনুষ্ঠানে জানানো হয়, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক হিসেবে ব্যাবিলন গ্রুপ ১৯৮৬ সালে যাত্রা শুরু করে। বর্তমানে ব্যাবিলন গ্রুপের ১৬টি প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার মানুষ কাজ করছে। বিজ্ঞপ্তি।