রপ্তানি অর্থায়ন বিষয়ে এনসিসি ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক প্রশিক্ষণ ইনস্টিটিউট গত শনিবার ‘রপ্তানি অর্থায়ন: তৈরি পোশাক শিল্প খাত’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। এতে ব্যাংকের প্রধান কার্যালয় ও অথরাইজড শাখাগুলোর নির্বাহী ও কর্মকর্তারা যোগ দেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন এ কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পীযূষ কান্তি সাহা উপস্থিত ছিলেন। কর্মশালার সমন্বয়ক ছিলেন এনসিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ। বিজ্ঞপ্তি।