রপ্তানি আদেশ মিলল আইপিইউ সম্মেলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে ২০ লাখ ডলার মূল্যের পোশাক রপ্তানির আদেশ পেয়েছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সদস্যভুক্ত কয়েকটি কারখানা। বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পাঁচ দিনের এ সম্মেলন গতকাল বুধবার শেষ হয়। এতে ১৪০টি দেশের ১ হাজার ৪০০ প্রতিনিধি অংশ নেন। তাঁদের বাংলাদেশ সম্পর্কে জানাতে সম্মেলনস্থলেই একটি প্রদর্শনীমূলক শিল্পমেলার আয়োজন করা হয়। বিকেএমইএ এই মেলায় অংশগ্রহণ করে নিজেদের স্টলে আন্তর্জাতিক মানের বিভিন্ন কারখানার পোশাক প্রদর্শন করে। সম্মেলনে অংশগ্রহণকারীরা বিকেএমইএর স্টল পরিদর্শন করে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের ভূমিকা সম্পর্কে জানতে পারেন। তাঁরা বাংলাদেশের নিট পোশাকশিল্পের সার্বিক প্রশংসা করেন। অংশগ্রহণকারী দেশগুলো থেকে ১৭টি কোম্পানি বাংলাদেশের তৈরি পোশাক খাত এবং এর সংযোগ শিল্পে একক ও যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। বিজ্ঞপ্তি