রপ্তানি আয়ের প্রবৃদ্ধি বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পণ্য রপ্তানি আয়ের প্রবৃদ্ধি পর্যায়ক্রমে বাড়ছে। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম নয় মাসে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ১৬ শতাংশ। এর আগে আট মাসের শেষে এই হার ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।তবে এখনো রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। চলতি অর্থবছরের আট মাস ধরেই এ প্রবণতা চলছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে কেবল লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল।চলতি অর্থবছরের প্রথম নয় মাস অর্থাৎ জুলাই-মার্চ সময়কালে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে এক হাজার ৯৭০ কোটি মার্কিন ডলার, যা দুই হাজার ১৮ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৪০ শতাংশ কম। অন্যদিকে এই আয় গত অর্থবছরের একই সময়ের এক হাজার ৭৮৮ কোটি ডলারের চেয়ে ১০ দশমিক ১৬ শতাংশ বেশি।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হিসাব থেকে এসব তথ্য জানা যায়। এতে দেখা গেছে, আলোচ্য সময়ে ওভেন পোশাক খাতে ৮০৯ কোটি ডলার ও নিটে ৭৫৮ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে।