রপ্তানি খাতে তেমন অবদান রাখবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) মনে করে, ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেট দেশের রপ্তানি খাত ও কর্মসংস্থান সৃষ্টিতে খুব বেশি অবদান রাখবে না।

রপ্তানিকারকদের সংগঠনটি এভাবে বাজেট বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এর সপক্ষে তাদের যুক্তি হলো, রপ্তানিমূল্যের বিপরীতে বিদ্যমান (০.৮০%) উৎসে কর হ্রাস, নতুন বাজার সম্প্রসারণে প্রণোদনা প্রদান, প্রণোদনা বা ভর্ভুকি করমুক্ত করা, রপ্তানিমুখী শিল্পে বর্ধিত হারে ডলার নির্ধারণ, শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যাপারে বরাদ্দ প্রভৃতি বিষয়ে বাজেটে কোনো পদক্ষেপ নেই। তাই রপ্তানি খাতকে এগিয়ে নিতে ও কর্মসংস্থান বাড়াতে ইএবি সরকারের কাছে বিষয়গুলো পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

ইএবি বলেছে, রপ্তানি ভর্তুকি বাবদ দুই হাজার ৫৯২ কোটি টাকা বরাদ্দ, ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে দুই লাখ ২০ হাজার টাকায় উন্নীতকরণ এবং ২০১৫ সাল পর্যন্ত কর অবকাশ-সুবিধা বৃদ্ধির পদক্ষেপগুলো কল্যাণমূলক।