রপ্তানি পণ্য বহুমুখীকরণে গুরুত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ডিএফআইডির উপপ্রধান অর্থনীতিবিদ নিক লিয়া বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণের তাগিদ দিয়েছেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তাগিদ দেন। সাক্ষাতে বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি, বিনিয়োগ সমস্যা ও সম্ভাবনা, সরকারের এ-সংক্রান্ত গৃহীত নীতি, সহজে ব্যবসার সূচকে বাংলাদেশের অবস্থান উন্নতির পদক্ষেপ, ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সরকার রপ্তানি পণ্য বহুমুখীকরণে পোশাক খাতের বাইরে নজর দিয়েছে। এ ধরনের শিল্পে বিনিয়োগের প্রসারে কাজ করা হচ্ছে এবং এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নীতি সংস্কার ও সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ চামড়া, পাদুকা, তথ্যপ্রযুক্তি ইত্যাদি খাতে বিনিয়োগ বৃদ্ধি ও সম্প্রসারণে কাজ করছে। িবজ্ঞপ্তি।