প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধের কারণে রপ্তানিকারকেরা নির্ধারিত সময়ে বন্দরে পণ্যভর্তি কনটেইনার পাঠাতে পারছেন না।
এ কারণে রপ্তানি পণ্য জাহাজীকরণে বন্দরে কনটেইনার পৌঁছানোর সময়সীমা (কাট অফ টাইম) বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর সূত্রে জানা গেছে, তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ীদের দাবির মুখে গতকাল বুধবার বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে এক নোটিশ জারি করেছে। এর ফলে এখন থেকে কনটেইনার জাহাজ জেটিতে ভেড়ার পরদিনও রপ্তানি কনটেইনার জাহাজে তোলা যাবে। এ হিসাবে ২৪ ঘণ্টা সময়সীমা বাড়ানো হয়। এর আগে যে কনটেইনার জাহাজ যেদিন জেটিতে ভিড়ত, সেদিনের মধ্যে বন্দরে কনটেইনার আনা গেলে ওই জাহাজে তুলে দেওয়ার সুযোগ ছিল। জাহাজ জেটিতে ভেড়ার পরদিন বন্দরে নেওয়া হলেও জাহাজীকরণের সুযোগ মিলত না।
আগামী তিন মাসের জন্য এই সময়সীমা বলবৎ থাকবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।