দেশের পণ্য রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দিয়ে নতুন বাজার খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে৷ খবর বাসসের৷
ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) ‘ঝুঁকিহ্রাস: বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ চ্যালেঞ্জ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ।
রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল সোমবার এই সেমিনারে বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক আলী আরশাফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান, আইজিসির আবাসিক পরিচালক সুলতান হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদি সাত্তার।
সেমিনারে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য রপ্তানি বহুমুখীকরণের বিকল্প নেই। কেননা রপ্তানির ক্ষেত্রে দেশ তৈরি পোশাকে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। এর থেকে বেরিয়ে আসতে হবে। যেসব পণ্যে বেশি মূল্য সংযোজন হয়, এমন পণ্য রপ্তানির উদ্যোগ নিতে হবে। আর রপ্তানি বহুমুখীকরণের জন্য দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে হবে। নতুন বাজার খঁুজে বের করতে হবে।