রপ্তানি বাজার নিয়ে জিআইজেডের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রপ্তানি বাজার নিয়ে গবেষণা ও বিশ্লেষণ’ শীর্ষক দুই দিনের একটি কর্মশালা রাজধানীর গুলশানের জার্মান হাউসে গত বুধবার শুরু হয়েছিল। গতকাল বৃহস্পতিবার তা শেষ হয়েছে।

জার্মানির উন্নয়ন সংস্থা জিআইজেডের প্রমোশন অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডস ইন দি ইন্ডাস্ট্রি (পিএসইসি) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি), জার্মান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) এবং ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এ কর্মশালা আয়োজনে সহযোগিতা করছে।

সমাপনী অনুষ্ঠানে এ দেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হান্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে জিআইজেডের ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক প্রমিতা সেনগুপ্তা, বিজিসিসিআইয়ের নির্বাহী পরিচালক ড্যানিয়েল সেইডি প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।